আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে স্বাস্থ্য শিবির ও বস্ত্রদান অনুষ্ঠানে মেয়র।।AKB TV News

    আরশি কথা


     

     

    নিজস্ব প্রতিনিধিঃ

    আগামী ১৫ই সেপ্টেম্বর ৫৯তম ইঞ্জিনিয়ার্স ডে পালিত হবে। প্রখ্যাত প্রকৌশলী ও ভারতরত্ন স্যার মোক্ষগুণ্ডম বিশ্বেশ্বরায়ার জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিনটি দেশজুড়ে ইঞ্জিনিয়ার্স ডে হিসেবে পালন করা হয়। এই দিনটিকে সামনে রেখে রবিবার রাজধানীর রবীন্দ্র শত বার্ষিকী ভবনে বিভিন্ন সামাজিক কর্মসূচির আয়োজন করে অল ত্রিপুরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন।  সংগঠনের উদ্যোগে এদিন স্বাস্থ্য শিবিরের পাশাপাশি আসন্ন দুর্গাপুজো উপলক্ষে পুর নিগমে কর্মরত কর্মীদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্ত, সংগঠনের নেতৃত্ব সহ অন্যান্যরা।ইঞ্জিনিয়ার্স ডে উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে প্রকৌশলীদের পেশাগত দায়িত্বের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার বার্তাও তুলে ধরা হয়। স্বাস্থ্য শিবির এবং বস্ত্রদানের মত উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থাকার প্রয়াস নেয় এই সংগঠনটি।








    Akb tv news 

    13.09.2026.

    3/related/default