নিজস্ব প্রতিনিধিঃ
বড়সড় স্বস্তিতে স্টেট
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকরা। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিনদিনের ব্যাঙ্ক
ধর্মঘটের ডাক দিয়েছে একাধিক ইউনিয়ন। সেই সময়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের
গ্রাহকদের জন্য এটিএম লেনদেনের চার্জ সম্পূর্ণ মুকুব করার কথা ঘোষণা করেছে বলে
জানা গেছে।ফলে ধর্মঘট চলাকালীন এসবিআই গ্রাহকরা যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে
সম্পূর্ণ বিনামূল্যে এবং অতিরিক্ত কোনও ফি-এর চিন্তা ছাড়াই নগদ টাকা তুলতে পারবেন।
লেনদেন করলে সাধারণত প্রযোজ্য মাসিক ফ্রি লিমিটের অতিরিক্ত চার্জ গুনতে হবে না।
শাখাগুলির পরিষেবা বিঘ্নিত হলেও ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং
এবং YONO অ্যাপের মাধ্যমে সাধারণ ডিজিটাল লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। তবে শাখা
সম্পর্কিত কোনও জরুরি কাজ যেমন চেক জমা, ডিমান্ড ড্রাফট বা ঋণ সম্পর্কিত কাজ থাকলে
তা ধর্মঘটের আগেই সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের। প্রসঙ্গত, সপ্তাহে দু’দিন ছুটির দাবি। সোমবার থেকে ৩ দিনের ব্যাঙ্ক
ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নের যৌথ মঞ্চ। যার ফলে মাসের শেষে
টানা পাঁচদিন ব্যাঙ্কের পরিষেবা বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। সেটার
পালটা রবিবার ব্যাঙ্ক খুলে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেইমত রবিবার খোলা থাকবে
সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। তবে, ধর্মঘটের দিনগুলিও যাতে গ্রাহকদের সমস্যা না হয়
সেটা নিশ্চিত করতে চাইছে এসবিআই।
Akb tv news
26.09.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

.jpg)