আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    অ্যাসেম্বলি অব জার্নালিস্টসের রক্তদান শিবির।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    শনিবার অ্যাসেম্বলি অব জার্নালিস্টস-এর উদ্যোগে রাজধানীর মহারানী তুলসীবতি স্কুলে এক  রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা তথা শিবিরেরও আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্যের স্বাস্থ্য সচিব কিরন গিত্তে, অ্যাসেম্বলি অব জার্নালিস্টস-এর জেনারেল সেক্রেটারি শানিত দেবরায় ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রনব সরকার সহ অন্যান্যরা।প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের ভূয়সী  প্রশংসা করে বলেন, সাংবাদিকদেরও অনেক গুন আছে। তারা শুধু সাংবাদিকতাই করে না। এর সঙ্গে তারা অনেক কাজও করে থাকেন। কাজের কারনেই এই গুণ গুলি প্রকাশ পায়। আবার  সাংবাদিকদের একটা কলমের খোঁচায় বহু মানুষের জীবনও নষ্ট হয়ে যেতে পারে। জাতীয় ও আন্তজার্তিক স্তরে একজন সাংবাদিকের এক কথায় সারা পৃথিবীর বুকে বিরাট আলোড়ন সৃষ্টি হয় বলে তিনি জানান। এদিন অনুষ্ঠানে মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে অ্যাসেম্বলি অব জার্নালিস্টস-এর পক্ষ থেকে জিবিপি হাসপাতালের জন্য ৫টি হুইল চেয়ার প্রদান করা হয়।পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষিত নিরাময় আরোগ্য যোজনা সফল করার লক্ষ্যে প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়।রক্তদান শিবিরে সাংবাদিক ও অসাংবাদিক কর্মীরা রক্তদান করেন।অনুষ্ঠান শেষে শিবিরটি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা।


     





    Akb tv news 

    26.09.2026.

    3/related/default