আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    টেলিকম উপদেষ্টা কমিটির সভায় সাংসদ বিপ্লব কুমার দেব।।AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ 

    বিএসএনএল, ত্রিপুরা বিজনেস এরিয়ার ২০২৪-২০২৬ সেশনের দ্বিতীয় টেলিকম উপদেষ্টা কমিটির সভা শনিবার রাজধানীর কামান চৌমুহনীস্থিত বিএসএনএল সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ তথা টিএসি-র চেয়ারম্যান বিপ্লব কুমার দেব ও টিএসি-র সদস্য, রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য সহ বিএসএনএল সদর দপ্তরের আধিকারিকরা।বৈঠকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাংসদ বিপ্লব কুমার দেব জানান, বিএসএনএল, ত্রিপুরা বিজনেস এরিয়ার  টেলিকম উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতি ছয় মাস পর পর এই বৈঠক অনুষ্ঠিত  হয়।বিএসএনএলের সর্বাঙ্গীণ বিকাশ ও কাষ্টমারদের সঙ্গে সম্পর্কের উন্নয়ন, পরিকাঠামোর  উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি বিএসএনএল পরিষেবার ভাল দিক, খারাপ দিক , সমস্যা, সমাধান এগুলো নিয়েও আলোচনা করা হয় বলে তিনি জানান।   





    Akb tv news 

    26.09.2026.

    3/related/default