নিজস্ব প্রতিনিধিঃ
বিপদ যেন কিছুতেই
কাটছে না। ফের মাঝ আকাশে বিপর্যয়। রবিবার জয়পুরে জরুরি অবতরণ করল ভোপাল থেকে
দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমান। কপালজোরে বড়সড় বিপদ থেকে রক্ষা পেলেন শতাধিক
যাত্রী। বিমানটিকে অবতরণ করাতে যুদ্ধকালীন তৎপরতা দেখা যায় বিমান বন্দরে। রবিবার
সকালে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। আকাশ পথে বার বার এই ঘটনায় প্রশ্নের মুখে
যাত্রীদের নিরাপত্তা।জানা গিয়েছে, রবিবার সকাল ৮টা ৪৭ মিনিটে ভোপাল থেকে রওনা
দিয়েছিল এয়ার ইন্ডিয়ার বিমান ‘এআই১৮৮৬’। সকাল ৯টা ৫৫ মিনিটে বিমানটি অবতরণের কথা
ছিল দিল্লিতে। তবে আকাশে ওড়ার কিছুক্ষণ পরই বিমানটির ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি
নজরে আসে পাইলটের। সঙ্গে সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন
পাইলট। পরামর্শমত দিল্লির পরিবর্তে বিমানটিকে নিকটবর্তী জয়পুরের দিকে ঘোরানো হয়।
বিমানটিকে জরুরি অবতরণ করাতে যুদ্ধকালীন তৎপরতা দেখা যায় বিমান বন্দরে। বিপর্যয়
মোকাবিলা বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয় দমকল।
Akb tv news
13.09.2026.
ছবি-নেট থেকে সংগৃহীত।

.jpg)