নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানিস্থিত উন্নয়ন সংঘের ৭৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন সকালে উন্নয়ন সংঘের প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ক্লাবের কর্মকর্তারা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানে রক্তদানের গুরুত্ব তুলে ধরে সকলকে মানবিক এই উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিভিন্ন সময়েই স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানুষের জীবন বাঁচানোর পাশাপাশি যুব সমাজ ও ক্লাব গুলিকে সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন। এদিন ক্লাব কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে স্থানীয় মানুষ ও ক্লাব সদস্যদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।
Akb tv news
13.09.2026.

