আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আইপিএফটি’র সাধারণ সম্পাদককে দেখতে গেলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন আইপিএফটি দলের সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা। মঙ্গলবার হেজামারা আরডি ব্লকের সামনে তাকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তিপ্রা মথার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বুধবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন স্বপন দেববর্মাকে দেখতে যান তিপ্রা মথা দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা। তিনি সেখানে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খবরা-খবর নেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা দাবি করেন, স্বপন দেববর্মার ওপর হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাঁকে রক্ষায় পুলিশ কার্যকর কোনও পদক্ষেপ নেয়নি।তিনি বলেন, আইপিএফটি সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বিরুদ্ধে খারাপ মন্তব্য করেছিলেন, যা করা উচিত হয়নি। এই হামলার ঘটনায় যারা জড়িত পুলিশ তদন্ত করে জড়িতদের চিহ্নিত করে আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করবে বলে তিনি জানান।  






    Akb tv news 

    09.09.2026.



    • নবীনতর

      আইপিএফটি’র সাধারণ সম্পাদককে দেখতে গেলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা।।AKB TV News

    3/related/default