আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চোরাই সামগ্রীর সঙ্গে বিপুল পরিমাণ বিলেতি মদ উদ্ধার।। আটক এক।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    চোরাই সামগ্রী উদ্ধারের পাশাপাশি বিপুল পরিমাণ বিলেতি মদ বাজেয়াপ্ত করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে আটককৃত ব্যক্তির কাছ থেকে চোরাই সন্দেহে বেশ কিছু মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে এসির পাইপ, কারেন্টের তাড় সহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র।এই অভিযানে বিপুল পরিমাণ বিলেতি মদও পুলিশ উদ্ধার করেছে। বিভিন্ন ব্র্যান্ডের মদের প্রচুর কার্টুন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া সামগ্রী ও মদের উৎস কোথায় এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে এয়ারপোর্ট থানার পুলিশ। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো ঘটনার তদন্ত করছে পুলিশ।বুধবার আটককৃত ব্যক্তিকে আদালতে হাজির করা হয়।

     







    Akb tv news 

    09.09.2026.

    3/related/default