আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    খোয়াই জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ বৈঠক।।AKB TV News

    আরশি কথা


     

     নিজস্ব প্রতিনিধিঃ 

    আগামী ২৮শে সেপ্টেম্বর সারা রাজ্যের সঙ্গে খোয়াই জেলার পাঁচটি ব্লক এলাকায় এডিসি ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে খোয়াই জেলা আরক্ষা প্রশাসনের উদ্যোগে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়। সেই লক্ষ্যে শনিবার খোয়াই জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে সমস্ত নিরাপত্তা রক্ষীদের আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় জেলা পুলিশ সুপার ডি জগদীশ্বর রেড্ডির পৌরহিত্যে। জেলা পুলিশ সুপার এক সাক্ষাৎকারে জানান, খোয়াই জেলার পাঁচটি ব্লকের মধ্যে ৫৩টি পুলিং স্টেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এরজন্য অতিরিক্ত ৫ কোম্পানি সিআরপিএফ জওয়ানদের  আনা হয়েছে। এছাড়া স্থানীয় পুলিশ, টিএসআর, এবং বিএসএফ নিরাপত্তার বিষয়ে নিযুক্ত  থাকবে।কঠোর নিরাপত্তা ব্যবস্থার বন্দোবস্ত করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন এবারের নির্বাচন খোয়াই জেলার মধ্যে সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এদিন নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন সিআরপিএফ, অসম রাইফেলস, বিএসএফ, টিএসআর, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা এবং কেন্দ্রীয় গোয়েন্দা শাখা সহ জেলা পুলিশের সমস্ত উচ্চপদস্থ আধিকারিকরা।





    Akb tv news 

    26.09.2026.


    3/related/default