আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ফের ঝর্ণা দেববর্মা ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে।।AKB TV News

    আরশি কথা


     নিজস্ব প্রতিনিধিঃ 

    ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের জন্য তাঁকে এই পদে পুনর্নিয়োগ করেছে রাজ্য সরকার। একই সঙ্গে কমিশনের তিনটি  শূন্যপদে নতুন তিন সদস্যকে নিয়োগ দিয়ে কমিশনকে পুনর্গঠন করা হয়েছে। রাজ্য সরকারের শিক্ষা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ২৫শে সেপ্টেম্বর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি  করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, গেজেট বিজ্ঞপ্তির ধারা ৬ (iv) এবং ত্রিপুরা মহিলা কমিশন বিধিমালা, ২০০৮-এর অধীনে ঝর্ণা দেববর্মার পুনর্নিয়োগ করা হয়েছে। চলতি বছরের ২৪শে সেপ্টেম্বর তাঁর নতুন তিন বছরের মেয়াদ কার্যকর হবে।এদিকে কমিশনের বিদ্যমান তিনটি শূন্যপদে নতুন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন সুজাতা দেব, মেঘা পাল (চৌধুরী) এবং মাম্পি দাস। তাঁরাও দায়িত্ব গ্রহণের তারিখ থেকে তিন বছরের জন্য কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।






    Akb tv news 

    26.09.2026.

     

    3/related/default