আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি সংগঠিত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ১৭ই সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। এই দিনটিকে সামনে রেখে দেশজুড়ে একমাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার  আগরতলায় স্বচ্ছ ভারত অভিযান কর্মসূচি সংগঠিত করা হয়।এদিন পুর নিগমের ২০ নং ওয়ার্ড কর্পোরেটর তথা সেন্ট্রাল জোনের চেয়ারম্যান রত্না দত্তের উদ্যোগে পশ্চিম থানা সহ শহরের বিভিন্ন এলাকায় স্বচ্ছতা অভিযান সংগঠিত করা হয়। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতনতা তৈরি করেন।এই কর্মসূচির মাধ্যমে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নাগরিকদের মধ্যে স্বচ্ছতার বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী দিনগুলিতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।








    Akb tv news 

    17.09.2026.

     


    3/related/default