নিজস্ব প্রতিনিধিঃ
আগরতলা পুর নিগমের মেয়রের উন্নয়ন মূলক কাজ জারি রয়েছে। এরই অঙ্গ হিসেবে
এ এম সি’র ২১ ও ২২ নং ওয়ার্ডের অন্তর্গত ওমেন্স কলেজের পেছনের একটি জলাশয় এবং বনমালীপুর জোড়া পুকুর মঙ্গলবার পরিদর্শন করেন মেয়র
দীপক মজুমদার। দুটি জলাশয় এই মাসের ভেতর টেন্ডার
করে কাজ করা হবে বলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান মেয়র দীপক মজুমদার। এদিন পরিদর্শনকালে মেয়রের সঙ্গে ছিলেন
পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, কর্পুরেটর অলক ভট্টাচার্য এবং হিমানী দেববর্মা সহ
অন্যান্যরা।
Akb tv news
22.09.2026.

