নিজস্ব প্রতিনিধিঃ
মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের বার্ষিক
সাধারণ সভা অনুষ্ঠিত হয়।সেখানে উপস্থিত ছিলেন
পুর নিগমের মেয়র দীপক মজুমদার , আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার , লংতরাই
গুঁড়ো মসলা প্রতিষ্ঠানের কর্ণধার রতন দেবনাথ , প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে
, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি প্রলজিৎ পাল ও ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের
সম্পাদক অভিষেক দেববর্মা সহ সকল সাংবাদিকরা।এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা
করেন উপস্থিত অথিতিরা। অনুষ্ঠানে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সকল সদস্য-সদস্যরা
উপস্থিত ছিলেন।
Akb tv news
15.09.2026.

