আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    বিজেপি মহিলা মোর্চার নতুন নেতৃত্বের পরিচয় পর্ব অনুষ্ঠিত।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ

    ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার নবনিযুক্ত নেতৃত্বের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় মঙ্গলবার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়।সম্প্রতি বিজেপির সাংগঠনিক রদবদলের মাধ্যমে ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার নতুন সভানেত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌসুমী দাস। পূর্বে মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্বে থাকা প্রাক্তন বিধায়ক মিমি মজুমদারকে রাজ্য কমিটির সম্পাদক করা হয়েছে।দলীয় সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে মহিলা মোর্চার পাশাপাশি যুব মোর্চা, এসটি মোর্চা, এসসি মোর্চা, ওবিসি মোর্চা, কিষান মোর্চা ও সংখ্যালঘু মোর্চাতেও নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। যুব মোর্চার সভাপতি করা হয়েছে অরিন্দম দেবকে।অনুষ্ঠানে বিজেপি প্রদেশ সভাপতি অভিষেক দেবরায় নবনিযুক্ত নেতৃত্বকে শুভেচ্ছা জানান এবং রাজ্যে দলের সাংগঠনিক শক্তি আরও মজবুত করতে মহিলা মোর্চার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। নতুন নেতৃত্বের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলা কর্মীদের আরও সক্রিয় করা এবং সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল স্তরে শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।






    Akb tv news 

    15.09.2026.

    3/related/default