আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    চুরি যাওয়া অটো ও বাইক উদ্ধার,।। আটক চার।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    রাজধানীতে চুরি যাওয়া একটি অটো ও একটি বাইক উদ্ধার করেছে পশ্চিম থানার পুলিশ। পৃথক দুই চুরির ঘটনায় মোট চারজনকে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা গৌতম দেব টিএনজিসিএলে কর্মরত। রাত্রিকালীন ডিউটির জন্য তিনি তাঁর অটো নিয়ে কৃষ্ণনগর এলাকায় ছিলেন। ডিউটির সময় তিনি লক্ষ্য করেন, নির্দিষ্ট জায়গায় তাঁর অটোটি নেই। এরপর বিষয়টি তিনি পুলিশকে জানান।অভিযোগ পাওয়ার পর পশ্চিম থানার পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি পুলিশের সোর্সের মাধ্যমে অটোটির অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। পরে বর্ডার গোল চক্কর সংলগ্ন পিসিসি এলাকার কাছ থেকে চুরি যাওয়া অটোটি উদ্ধার করা হয়। ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।অন্যদিকে, অপর একটি চুরির ঘটনায়ও দু’জন সন্দেহভাজন চোরকে আটক করে পুলিশ। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানোর পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চুরি যাওয়া বাইক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এবিষয়ে সোমবার পশ্চিম থানার ওসি জানান, অটো চুরির ঘটনায় আটককৃত দু’জনকে ফের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়। অপর দু'জনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয় বলে তিনি জানান। পুরো ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।  

      






     

    Akb tv news 

    21.09.2026.

    3/related/default