স্বাস্থ্য পরিষেবা কে মানুষের কাছে পৌঁছে দেওয়ার আরও এক বিশেষ উদ্যোগ নেওয়া হলো । বৃহস্পতিবার এ.ডি. নগর আরবান পলি ক্লিনিকের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং বিভিন্ন স্বাস্থ্য পরিকাঠামোর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান হয়।
তার পাশাপাশি পুর নিগমের ২ নং ওয়ার্ডের অন্তর্গত মধ্য ভুবন বন রামকৃষ্ণ আশ্রমে আরবান পলি ক্লিনিকের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন, প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস , বড়জলা মন্ডল সভাপতি রাজীব ঘোষ সহ অন্যান্য নেতৃত্ত। নতুন এই স্বাস্থ্য কেন্দ্রটি চালু হওয়ায় এলাকাবাসী উপকৃত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন কর্পোরেটর । নতুন এই আরবান পলি ক্লিনিক চালু হওয়ায় খুশি এলাকাবাসী।আরশিকথা ত্রিপুরা সংবাদ
২৪শে সেপ্টেম্বর ২০২৬


