আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ৪৩ নং ওয়ার্ডের নতুন অফিসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের অন্তর্গত প্রতাপগড় বাজার সংলগ্ন ৪৩ নং ওয়ার্ডের নতুন অফিসের উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত ও কাউন্সিলর অভিজিৎ মল্লিক সহ পুর নিগম কমিশনার ও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।এদিন প্রদীপ জ্বালিয়ে ও ফলক উন্মোচন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী।অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেন, আমাদের সরকার শুধু উন্নয়নের কথা বলে, উন্নয়ন নিয়েই কাজ করে। সরকার শুধু জনগনের উন্নয়ন চাই। যা পূর্ববর্তী সরকার গুলি করত না বলে তিনি জানান।এদিন সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক দিক গুলি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী।   







    Akb tv news 

    04.10.2026.



    3/related/default