আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মুদ্রাস্ফীতিতে লাগাম টানতে প্রায় ৪ বছরের মাথায় রেপো রেট বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তিনদিনব্যাপী মনিটরি পলিসি কমিটির বৈঠকের পর এই বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। ফলে ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়ে ৫.৫০ শতাংশ করা হয়েছে।৭ই অক্টোবর থেকেই যা  কার্যকর হচ্ছে। রেপো রেট বৃদ্ধির জেরে প্রভাবিত হবেন সাধারণ ঋণগ্রহীতারা। যাদের হোম, কার বা পার্সোনাল লোন রয়েছে। রেপো রেট যে বাড়তে পারে সে ইঙ্গিত গত কয়েকদিন ধরেই মিলছিল। তিন দিনের এমপিসির বৈঠকের পর বুধবার রেপো রেট বৃদ্ধির ঘোষণা করেন রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনর সঞ্জয় মালহোত্রা। তিনি বলেন, সর্ব সম্মতিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘‘সারা বিশ্বে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা আছে। ব্যবসা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। সব মিলিয়ে বিশ্বে পরিস্থিতি বেশ জটিল। পাশাপাশি ইরান যুদ্ধের ফলে ধাক্কা খেয়েছে পণ্য পরিবহণে। এই পরিস্থিতিতে আমরা রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’’ রিজার্ভ ব্যাঙ্কের থেকে নির্দিষ্ট সুদের হারে সরকারি-বেসরকারি ব্যাঙ্কগুলি যে ঋণ নেয় অর্থনীতির ভাষায় একেই বলে রেপো রেট। এর সঙ্গে সম্পৃক্ত থাকে পরিবর্তনযোগ্য সুদের হারে নেওয়া আমজনতার যাবতীয় ঋণ। এর জেরে রেপো রেট বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বাড়ে ঋণের ইএমআই বা মাসিক কিস্তি।

     



    Akb tv news 

    07.10.2026.





    ছবি-নেট থেকে সংগৃহীত। 

     


    3/related/default