আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত, তাদের তার পরিণাম ভুগতেই হবে ।। সাংসদ বিপ্লব কুমার দেব।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    সন্ত্রাসবাদ নিয়ে রাষ্ট্রসংঘের মঞ্চে কড়া বার্তা দিল ভারত। পাকিস্তান এবং ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)-কে এই বার্তা দেওয়া হয়। রাষ্ট্রসংঘের সাধারণ সভার ষষ্ঠ কমিটির অধিবেশনে ভারতের জাতীয় বিবৃতি দিতে গিয়ে বিজেপি সাংসদ বিপ্লব দেব বলেন, “পাকিস্তান থেকে আসা সীমান্ত-পারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে নিজের মানুষকে রক্ষা করার পূর্ণ অধিকার ভারতের রয়েছে। আর যারা সন্ত্রাসের সঙ্গে যুক্ত, তাদের তার পরিণাম ভুগতেই হবে।” ওআইসি-কে তোপ দেগে ‘অপরাধী আর ভুক্তভোগীকে এক করে দেখবেন না’ বলেও মন্তব্য করেন তিনি।ওআইসি-র সভাপতির বক্তব্যের জবাব দিতে গিয়ে বিপ্লব কুমার দেব বলেন, “দুঃখের বিষয়, আপনারা তথ্য আর কল্প কাহিনির মধ্যে তফাত করছেন না। সবচেয়ে বড় কথা, আপনারা ভুক্তভোগী আর অপরাধীকেও এক করে দেখছেন।” পাকিস্তান ও পাক-অধিকৃত জম্মু ও কাশ্মীরে থাকা সন্ত্রাসবাদী পরিকাঠামোর বিরুদ্ধে ভারতের ‘লক্ষ্যভিত্তিক ও পরিমিত’ পদক্ষেপ নিয়ে ওআইসি প্রশ্ন তুলেছিল। তারই জবাবে ভারতের অবস্থান স্পষ্ট করেন তিনি। জম্মু-কাশ্মীর নিয়ে ওআইসি-র মন্তব্য প্রসঙ্গে বিপ্লবের সরাসরি বার্তা, “ভারতের জম্মু ও কাশ্মীর নিয়ে মন্তব্য করার আগে ওআইসি-র সভাপতির উচিত পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরের দিকে তাকানো। সেখানে কী হচ্ছে, সেটাও দেখা দরকার।”




    Akb tv news 

    07.10.2026.





    ছবি-নেট থেকে সংগৃহীত। 


    3/related/default