আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগামী ভারতের লক্ষ্য বেঁধে দিলেন প্রধানমন্ত্রী।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    দেশের প্রধানমন্ত্রী হিসেবে ২৫ বছর অতিক্রম করেছেন নরেন্দ্র মোদি। সেই উপলক্ষে বুধবার দিল্লিতে বিশেষ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগামী ভারতের লক্ষ্য বেঁধে দিলেন প্রধানমন্ত্রী। তিনি জানালেন, “২০৪৭ সালের মধ্যে ভারত এক উন্নত রাষ্ট্রে পরিণত হবে। আত্মনির্ভর ভারতের লক্ষ্য আমরা অর্জন করবই।” আত্মবিশ্বাসের সঙ্গে তিনি স্লোগান দেন, ‘উই উইল ডু ইট।’ অর্থাৎ, ‘আমরা এটা করে দেখাবোই।’ তাঁর ভাষণে উঠে আসে বিকশিত ভারত, মহাকাশ গবেষণা, প্রতিরক্ষা, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রগুলি। বুধবার ‘উন্নত ভারত সংকল্প সভা’য় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “২০০১ সালের ৭ই অক্টোবর আমি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী  হিসেবে শপথ নেই, তখন কল্পনাও করিনি যে একদিন প্রধানমন্ত্রী হব।টানা ২৫ বছর সরকারের প্রধান হিসেবে এই মাইলফলক ছোঁব। দেশের মানুষের ভালোবাসার জন্যই এটা সফল হয়েছে। দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞ।” মোদি আরও বলেন, “আমার জীবনে কোনও ঘটনাই বৃথা যায়নি।  যারা আমায় জিতিয়েছেন, “তাঁরা বিনয়ী হতে শিখিয়েছেন। যারা হারিয়েছেন, তাঁরা ফের উঠে দাঁড়াতে শিখিয়েছেন। শুভাকাঙ্খীরা উৎসাহিত করেছেন, আর সমালোচকরা আত্মসমালোচনার সুযোগ দিয়েছেন। প্রতিটি সংকটে ধৈর্যের পরীক্ষা দিয়েছি। প্রতিটি সাফল্য দায়িত্ব বাড়িয়েছে, আরও বড় লক্ষ্যে এগিয়ে যাওয়ার সাহস যুগিয়েছে।”এদিনের ভাষণে দেশের উন্নতির পথে ৬টি লক্ষ্যমাত্রা বেঁধে দেন নরেন্দ্র মোদি।




    Akb tv news 

    07.10.2026.





    ছবি-নেট থেকে সংগৃহীত। 

     


    3/related/default