আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    শিশুদের নিরাপত্তা রক্ষার্থে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    ইন্টারনেট ব্যবহার ও তার তথ্য জানা সকলের মৌলিক অধিকার। তাৎপর্যপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। বয়স কম বলে শিশুদের সম্পূর্ণভাবে ইন্টারনেট ব্যবহার থেকে দূরে রাখা যায় না। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ রাখল শীর্ষ আদালত। শনিবার সুপ্রিম কোর্টে বিচারপতি জেবি পাদরিওয়ালা ও বিচারপতি বিনোদ চন্দ্রনের বেঞ্চে শুনানি চলছিল। সুপ্রিম কোর্টের বেঞ্চ পর্যবেক্ষণে বলে যে সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ এবং ১৯(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী ইন্টারনেটের  ব্যবহার করার অধিকার প্রত্যেক ব্যক্তির মৌলিক অধিকার। শিশুদের ক্ষেত্রেও এই অধিকার সমানভাবে প্রযোজ্য। তাদের এই অধিকার থেকে বিচ্যুত করা অযৌক্তিক। বিচারপতির বেঞ্চের তরফে বলা হয়, “সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদের সঙ্গে ১৯(১)(ক) অনুচ্ছেদ মিলিয়ে পড়লে, ইন্টারনেটে প্রবেশ করা এবং তা ব্যবহার করার অধিকার যে প্রত্যেক ব্যক্তির একটি মৌলিক অধিকার, তা বলতে আমাদের কোনও দ্বিধা নেই। বয়স যা-ই হোক না কেন, শিশুরাও একই অধিকার ভোগ করে। এই অধিকার সম্পূর্ণভাবে অস্বীকার করা ততটাই অযৌক্তিক, যতটা বলা যে, নির্দিষ্ট বয়সের নীচে থাকা শিশুদের বিবেক রক্ষা করার মত কিছু নেই, কিংবা তাদের প্রকাশ করার মত কোনও বাক্‌ স্বাধীনতা নেই।

     





    Akb tv news 

    17.10.2026.




    ছবি-নেট থেকে সংগৃহীত। 

    3/related/default