আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সুপ্রিম কোর্ট রাজনীতির জায়গা নয়।।প্রধান বিচারপতি।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    সুপ্রিম কোর্ট রাজনীতির জায়গা নয়। বর্তমানে যে প্রতিবাদ কর্মসূচি চলছে সেটার প্রভাবে শীর্ষ আদালতের কাজ যেন ব্যাহত না হয়। সোমবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। জানা গিয়েছে, গত ১০ই অক্টোবর জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে যে প্রতিবাদ কর্মসূচি হয়েছিল সেখানে একাধিক আইনজীবী আটক হয়েছিলেন। সেই নিয়ে পিটিশন দায়ের হয়েছে শীর্ষ আদালতে। আবেদন শোনার সময়েই এই মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। আইনজীবীদের ধরপাকড় নিয়ে দায়ের হওয়া পিটিশন মঙ্গলবার শুনবে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। তবে সোমবার এই ইস্যুতে প্রধান বিচারপতি বলেন, “কোর্টের কাজে কোনও রকম বাধা যেন না পড়ে। আইনজীবী, ক্লার্ক, আদালতের কর্মী, আবেদনকারী-তাঁদের চলাফেরায় যেন ব্যাঘাত না ঘটে।” একই সঙ্গে প্রধান বিচারপতি মনে করিয়ে দিয়েছেন, গণতান্ত্রিকভাবে প্রতিবাদ কর্মসূচিতে আদালতের কোনও আপত্তি নেই। তাঁর কথায়, “বার কাউন্সিলের প্রত্যেক সদস্য প্রতিবাদে অংশ নিতে পারেন। তবে সেটা আদালত চত্বরে নয়। প্রতিবাদের জন্য নির্দিষ্ট এলাকায় যেতে হবে।” প্রধান বিচারপতি আরও বলেন, “প্রতিবাদীদের কাছে আমার অনুরোধ, আদালতকে যেন রাজনীতির মধ্যে টেনে আনা না হয়।”

     

     




    Akb tv news 

    12.10.2026.



    ছবি-নেট থেকে সংগৃহীত। 

    3/related/default