নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের
তরফে রবিবার এক অনুষ্ঠানের মাধ্যমে আইজিএম হাসপাতালে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন
করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (ড.) মানিক সাহা ও রাজ্যের
স্বাস্থ্য দফতরের সচিব কিরন গিত্তে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রদীপ জ্বালিয়ে
অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ উপস্থিত অথিতিরা। এই উদ্যোগের মাধ্যমে মানুষের
পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধের বার্তা তুলে ধরা হয়।
বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা এই উদ্যোগের অংশীদার
হন।ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের এই কর্মসূচি সমাজের বিভিন্ন স্তরের
মানুষের প্রতি সহমর্মিতা ও সহযোগিতার মনোভাবকে আরও শক্তিশালী করছে।
Akb tv news
11.10.2026.

