আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    নতুন তিন বিচারপতি যোগ দিলেন সুপ্রিম কোর্টে।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    বর্তমানে মামলার পাহাড় জমেছে দেশের সর্বোচ্চ আদালতে। এই অবস্থায় গত মে মাসে অতিরিক্ত ৪ জন বিচারপতি নিয়োগের সবুজ সংকেত দিয়েছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই মতই সোমবার নতুন তিন বিচারপতি যোগ দিলেন সুপ্রিম কোর্টে। এরফলে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা বেড়ে হল ৩৭। যদিও আরও একজন বিচারপতির আসন শূন্য রইল।এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানান, গুজরাট হাই কোর্টের প্রধান বিচারপতি সুনিতা অগরওয়াল, দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং তেলেঙ্গানা হাই কোর্টের প্রধান বিচারপতি অপরেশ কুমার সিংকে দেশের শীর্ষ আদালতের বিচারক হিসেবে উন্নীত করা হয়েছে। সামাজিক মাধ্যমের পোস্টে একথা জানান তিনি। সুপ্রিম কোর্ট কলেজিয়াম গত ২৮শে  সেপ্টেম্বর নতুন তিন বিচারপতির নাম সুপারিশ করেছিল। বর্তমানে শীর্ষ আদালতের বিচারকের সংখ্যা ৩৪ জন হলেও, নতুন তিন বিচারপতির আনুষ্ঠানিক শপথ নিলেই এই সংখ্যা বেড়ে হবে ৩৭। উল্লেখ্য, প্রধান বিচারপতি-সহ শীর্ষ আদালতে বিচারপতির অনুমোদিত সংখ্যা এখন ৩৮। ‘সুপ্রিম কোর্ট সংশোধনী আইন, ২০২৬’-এর আওতায় সম্প্রতি এই সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে ৩৮ করা হয়েছে। যে সংশোধনীতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। 





    Akb tv news 

    06.10.2026.





    ছবি-নেট থেকে সংগৃহীত। 

     


    3/related/default