নিজস্ব প্রতিনিধিঃ
এডিসি ভিসি নির্বাচনে এনডিএ-র বড়সর জয় হয়েছে। এই জয়ের জন্য রাজ্যের জনগণ
ও দলের সকল স্তরের কর্মী-সমর্থকদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। মঙ্গলবার
সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নির্বাচনের ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, এনডিএ-র এই জয়
অত্যন্ত তাৎপর্যপূর্ণ।পাশাপাশি এডিসি নির্বাচনে বামেদের ফলাফল নিয়েও মন্তব্য করেন
মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, নির্বাচনে বামেদের যে রক্তক্ষরণ হয়েছে, তা নিয়ে তাদের
আত্মসমালোচনা করা প্রয়োজন। কেন এই ফলাফল হয়েছে, সেই কারণ খুঁজে দেখতে বামেদের অন্তর্তদন্ত
করা উচিত বলেও পরামর্শ দেন তিনি।
Akb tv news
06.10.2026.

