আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ককরোচ কাণ্ডে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ।।AKB TV News

    আরশি কথা


    নিজস্ব প্রতিনিধিঃ 

    দিল্লিতে কড়া পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। রবিবার ছিল এই মামলার শুনানি। শান্তিপূর্ণ প্রতিবাদে কাউকে বে-আইনিভাবে আটক করা যাবে না। রাজধানীতে স্বাভাবিক রাখতে হবে মেট্রো ও রেল পরিষেবা। যন্তর মন্তরে বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লি পুলিশের নিরাপত্তা নিয়ে দায়ের হওয়া মামলায় রবিবার এমনই নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি, রাজধানীতে ইন্টারনেট পরিষেবা অবিলম্বে চালুরও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, প্রতিবাদের অধিকার সবার, কিন্তু আইন ভেঙে নয়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে শনিবার দিল্লিতে বিক্ষোভের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি), দেশের বিভিন্ন রাজনৈতিক এবং ছাত্র সংগঠন। বিক্ষোভ দমাতে দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয় দিল্লিতে। দিকে দিকে বসানো হয় ব্যারিকেড। জমায়েত আটকাতে বহু ট্রেন বাতিল করে কেন্দ্র। দিল্লির ৪৫টি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনের গেট বন্ধ রাখা হয়। যন্তর মন্তর সংলগ্ন এলাকার ইন্টারনেট পরিষেবাও ব্যাহত হয়। অভিযোগ,  এহেন পুলিশি নিরাপত্তার জেরে বিপর্যস্ত হয় জনজীবন। এরপরই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। রবিবার সেই আবেদনের ভিত্তিতেই বিশেষ শুনানি হয় শীর্ষ আদালতে।
     




    Akb tv news 

    11.10.2026.



    ছবি-নেট থেকে সংগৃহীত। 

    3/related/default