আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    আগরতলার জেলা ও দায়রা বিচারক আদালত ভবনে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত।।AKB TV News

    আরশি কথা


     


    নিজস্ব প্রতিনিধিঃ 

    উৎসবের মরশুমে অতিরিক্ত শব্দের কারণে জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব রোধ করতে বিশেষ আইনি সচেতনতা কর্মসূচির উদ্যোগ নিল ত্রিপুরা রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষ। ‘সর্বে ভবন্তু সুখিনঃ’ শীর্ষক এই বিশেষ সচেতনতা অভিযানের মূল লক্ষ্য হল শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা এবং শব্দ নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন ও বিধি সম্পর্কে জনসাধারণকে অবহিত করা। এই লক্ষ্যকে সামনে রেখে রবিবার আগরতলার জেলা ও দায়রা  বিচারকের আদালত ভবনে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।এই কর্মসূচিতে উপস্থিত  ছিলেন জেলা ও দায়রা বিচারক এ. পাণ্ডে, অতিরিক্ত জেলা বিচারক এস. ডি. সিং, বিচার বিভাগীয় আধিকারিক রামানুজ ভট্টাচার্য-সহ অন্যান্য বিচারকরা।উৎসবের সময় মাইক, লাউড স্পিকার, উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম এবং বাজির শব্দের কারণে শিশু, প্রবীণ ব্যক্তি, অসুস্থ মানুষ ও সাধারণ নাগরিকদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। অতিরিক্ত শব্দের প্রভাব মানুষের শ্রবণশক্তি, ঘুম এবং মানসিক স্বাস্থ্যের উপরও পড়তে পারে। এই পরিস্থিতিতে শব্দদূষণ নিয়ন্ত্রণে আইনি সচেতনতা গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।‘সর্বে ভবন্তু সুখিনঃ’ কথাটির অর্থ—সকলেই সুখী ও কল্যাণপ্রাপ্ত হোন। এই ভাবনাকে সামনে রেখেই উৎসবের আনন্দের পাশাপাশি অন্যের শান্তি, স্বাস্থ্যের অধিকার এবং পরিবেশের ভারসাম্য রক্ষার বার্তা তুলে ধরাই এই উদ্যোগের উদ্দেশ্য।




    Akb tv news 

    11.10.2026.


    3/related/default