নিজস্ব প্রতিনিধিঃ
আইপিএফটি দলের উদ্যোগে রবিবার আগরতলার রবীন্দ্র শত বার্ষিকী ভবনে ভিলেজ
কমিটি নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এর পাশাপাশি এক সেমিনারের
আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইপিএফটি-র রাজ্য সভাপতি প্রেম কুমার রিয়াং,
রাজ্যের মন্ত্রী তথা দলের অন্যতম শীর্ষ নেতা শুক্লাচরণ নোয়াতিয়া সহ দলের অন্যান্য
নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।ভিলেজ কমিটি নির্বাচনে নবনির্বাচিত সদস্যদের সম্মান জানানো
এবং তাঁদের আগামী দিনের দায়িত্ব ও সাংগঠনিক ভূমিকা নিয়ে আলোচনা করতেই এই অনুষ্ঠানের
আয়োজন করা হয়। সেমিনারে দলের সাংগঠনিক কার্যক্রম এবং জনজাতি এলাকার উন্নয়ন সংক্রান্ত
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।অনুষ্ঠানে দলের নেতৃত্ব নবনির্বাচিত সদস্যদের মানুষের
পাশে থেকে কাজ করার এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
Akb tv news
11.10.2026.

