আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    সাত দফা দাবিতে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ডেপুটেশন।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে শহরে ও গ্রামে বছরে ২০০ দিনের কাজ ও ৭০০ টাকা মজুরি দিতে হবে।জাতীয় সড়ক সহ পশ্চিম জেলার অন্যান্য রাস্তা বেহাল দশা নিরসনে রাজ্য সরকারকে অতি দ্রুত কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে।গণবণ্টন ব্যবস্থায় রেশনের মাধ্যমে মাথা পিছু ১০ কেজি চাল দিতে হবে এবং নিত্য প্রয়োজনীয় জিনিস ভাড়াকিতে দেওয়া সহ জনস্বার্থ সংশ্লিষ্ঠ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন পশ্চিম জেলা কমিটি মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে।স্টেট কাউন্সিলের সিদ্ধান্ত অনুসারে রাজ্যের আটটি জেলায় জনজীবনের উল্লেখযোগ্য দাবি গুলি নিয়ে জেলা শাসকের কাছে গন ডেপুটেশন সংগঠিত করা হবে। তারই অঙ্গ হিসেবে বৃহস্পতিবার সংগঠনের পশ্চিম জেলা কমিটি সাত দফা দাবির ভিত্তিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন প্রদান করে।









    Akb tv news 

    01.10.2026.

    3/related/default