নিজস্ব প্রতিনিধিঃ
ভিলেজ কমিটির নির্বাচনের ফলাফলকে কংগ্রেসের জন্য নতুন করে রাজনৈতিক পথচলার
সূচনা হিসেবে ব্যাখ্যা করলেন প্রদেশ কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ। একই সঙ্গে বামেদের
দীর্ঘদিনের রাজনৈতিক আধিপত্য, মথার উত্থান এবং এনডিএ-কে ঘিরে বিজেপির প্রচার নিয়েও
কটাক্ষ করেন তিনি।ভিলেজ কমিটির নির্বাচনে বিজেপির একক আসন প্রাপ্তি নিয়ে দলের পক্ষ
থেকে ব্যাপক প্রচার চালানো হলেও সামগ্রিক ফলাফলকে ঘিরে কংগ্রেসের অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী
মন্তব্য করেন সুদীপ রায় বর্মণ।তাঁর বক্তব্য, কংগ্রেস কার্যত শূন্য থেকে আবার রাজনৈতিকভাবে
ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করেছে। বামেদের অতীতের রাজনৈতিক আধিপত্যের প্রসঙ্গ টেনে
তিনি বলেন, একসময় যে এলাকায় বামেদের দীর্ঘদিনের প্রভাব ছিল, সেই রাজনৈতিক বাস্তবতা
এখন অনেকটাই পরিবর্তিত হয়েছে। পাশাপাশি মথার রাজনৈতিক উত্থান নিয়েও নিজের পর্যবেক্ষণ
তুলে ধরেন তিনি। বিজেপির এনডিএ-কে ঘিরে প্রচারকেও কটাক্ষ করেন কংগ্রেস নেতা।এদিকে আসন্ন
পুরসভা নির্বাচনেও কংগ্রেসের কৌশল নিয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছেন সুদীপ রায় বর্মণ।
সিপিএমের সঙ্গে জোট বা সমঝোতার পরিবর্তে কংগ্রেস একাই নির্বাচনী লড়াইয়ে নামতে পারে
বলে তাঁর বক্তব্যে ইঙ্গিত মিলেছে। ফলে পুরসভা নির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য রাজনৈতিক
অবস্থান নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে।
Akb tv news
06.10.2026.

