আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    মহাষ্টমীতে দুর্গা বাড়িতে বিশেষ পূজার্চনা।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ 

    মহাষ্টমীর পুণ্যতিথিতে রাজধানীর দুর্গা বাড়িতে বিশেষ পূজার্চনা ও সন্ধি পুজো-সহ একাধিক ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্তদের উপচে পড়া ভিড়ে সরগরম হয়ে ওঠে মন্দির চত্বর। এদিন সকাল থেকেই দুর্গাবাড়িতে শুরু হয় দেবী দুর্গার অষ্টমীর বিশেষ পূজার্চনা। মন্ত্রোচ্চারণ, চণ্ডীপাঠ ও পুষ্পাঞ্জলির মধ্য দিয়ে ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়। সকাল থেকে শুরু হয় পুষ্পাঞ্জলি প্রদান। এই সময় অসংখ্য ভক্ত একযোগে দেবীর চরণে পুষ্পার্ঘ্য  নিবেদন করে মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। মহাষ্টমী উপলক্ষে ভোর থেকেই আগরতলা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে ভক্তদের সমাগম শুরু হয়। লাল-সাদা শাড়িতে সজ্জিত মহিলাদের পাশাপাশি পাঞ্জাবি-পাজামা পরিহিত পুরুষদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণে উৎসবের আমেজ আরও জমে ওঠে। বহু মানুষ পরিবার-পরিজন ও ছোটদের নিয়ে দেবী দর্শনে আসেন।সেখানে পুজো দেওয়ার পাশাপাশি মণ্ডপ পরিদর্শন ও ভোগপ্রসাদ গ্রহণ করেন দর্শনার্থীরা।






    Akb tv news 

    19.10.2026.


    3/related/default