আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ৩৯ নং ওয়ার্ডে অনেক সমস্যার সমাধান হয়েছে - কর্পোরেটর অলক ।। আরশিকথা ত্রিপুরা

    আরশি কথা

    নিজস্ব প্রতিনিধি,আগরতলা, আরশিকথাঃ


    একটা সময় শহর দক্ষিণাঞ্চলের ৩৯ নং ওয়ার্ড এলাকায় বিভিন্ন সমস্যা ছিল । এখন এই সমস্ত সমস্যার সমাধানের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে বলে দাবি এলাকাবাসীর। রাস্তা, ড্রেন, পানীয় জল এসবের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, পার্ক মন্দির ইত্যাদি ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ হয়েছে । রাজধানীর অরুন্ধুতিনগর এলাকার একটা বড় অংশ পুর নিগমের ৩৯ নং ওয়ার্ডের অন্তর্গত।  এলাকায় রাস্তাঘাট , ড্রেন ও জলের  সমস্যার সমাধান হয়েছে।

    এলাকায় ওপেন জিম, মাঠ সংস্কার, শৌচাগার , বাজার এলাকার উন্নয়ন , মন্দির উন্নয়ন পার্কের আধুনিকীকরণ সহ একাধিক উন্নয়নমূলক কাজ হয়েছে। তবে কিছু কিছু কাজ বাকি রয়েছে। যা আগামী দিনে করার পরিকল্পনা রয়েছে বলে জানান কর্পোরেটর অলক রায়। তিনি তথ্য দিয়ে বলেন, এম বি টিলা বাজার আধুনিকীকরণের কাজ অনেকটাই এগিয়েছে। বেলতলীতে আম জনতার জন্যে শৌচাগার ও যাত্রীসেড করা হয়েছে। ত্রিবেণী সংঘে মানুষের শরীর চর্চার জন্যে ওপেন জিম ও অরবিন্দ সংঘ সংলগ্ন এলাকায় ওপেন জিম করা হয়েছে। এ ডি নগর কোচিং সেন্টারের মাঠ সংস্কার করা হয়েছে। 

    এদিকে শিশু ও প্রবীণদের কথা ভেবে অরবিন্দ পার্কের ব্যাপক উন্নতি সাধন করা হয়।  স্থানীয়দের মধ্যে স্বাস্থ্য পরিষেবা সহজে পৌঁছে দিতে ঋষি অরবিন্দ হেলথ সেন্টার গড়ে তোলা হয়েছে। এম বি টিলা রামকৃষ্ণ সেবা মন্দিরে দাতব্য চিকিৎসালয় স্থাপনের  কাজ চলছে। এর জন্যে মুখ্যমন্ত্রীর   হস্তক্ষেপে ১০ লক্ষ টাকা ও মেয়রের সহযোগিতায় ৫ লক্ষ টাকা বরাদ্দ হয়।  এখানেই শেষ নয়, খবর নিয়ে জানাজায় স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে অরবিন্দ সংঘ সংলগ্ন ও সি ডি পি ও অফিস ঘেরা যে রাস্তাটি রয়েছে সেটি প্রায় আড়াই হাত প্রশস্ত করা হয়েছে। এর ফলে মানুষ বিশেষ ভাবে উপকৃত হচ্ছেন বলে জানা যায়।

    তাছাড়া এ ডি নগর এলাকায় ১, ৩, ৫, ৭, ৯ ১১, ১৩ ও ১৫ নম্বর গলি পথ সংস্কার করা হয়েছে। মোট ৮৪টি রাস্তা সি সি রোড করা হয়। এলাকায় শিক্ষার মানোন্নয়নেও বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে । মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পি এম শ্রী এ ডি নগর ইংরেজি মাধ্যম স্কুলের ত্রিতল ভবন ও গেইট নির্মাণের জন্যে ৯ কোটি ১৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। এদিকে এ ডি নগর বিদ্যাজ্যোতি স্কুলে সাড়ে ছয় কোটি টাকায় বিল্ডিং নির্মাণের কাজ চলছে।  মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ও মেয়র দীপক মজুমদারের সহযোগিতাতেই এলাকায় উন্নয়নমূলক কাজগুলি করা সম্ভাব হচ্ছে বলে জানান কর্পোরেটর।

    তবে কিছু কাজ এখনো বাকি রয়েছে। পরিকল্পনা রয়েছে এ ডি নগর কোচিং সেন্টারের মাঠ ন্যাচারেল ও গ্যালারি স্থাপনের। এখানে ১০০ আসন বিশিষ্ট  ডাইনিং হল করারও পরিকল্পনা রয়েছে বলে জানান কর্পোরেটর শ্রী রায়। আরো কিছু রাস্তা ও  ড্রেন সংস্কার করা হবে বলেও জানান তিনি।

    এদিকে এলাকাবাসীর অভিযোগ ১৪ বাধাঘাট কেন্দ্রের ৪২ নম্বর বুথ এলাকাটি আগে ৩৯ নং বোর্ডের অন্তর্গত ছিল। একসময় এই ওয়ার্ডের কর্পোরেটর ছিলেন মিঠু শীল। তিনি মেয়র ইন কাউন্সিল পদেও ছিলেন। কিন্তু তিনি ক্ষমতায় থাকাকালীন এলাকায় কোনো উন্নয়নমূলক কাজ করেননি বলে অভিযোগ রয়েছে। যা কিছু কাজ হয়েছে এর ঠিকেদার তিনি নিজেই ছিলেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। এখন এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে বিভিন্ন উন্নয়নমূলক কাজ হচ্ছে বলে জানান স্থানীয়রা ।


    আরশিকথা ত্রিপুরা সংবাদ

    ২৪শে অক্টোবর ২০২৬
     

    3/related/default