আরশি কথা

আরশি কথা

No results found
    Breaking News

    ঐক্যবদ্ধভাবে লড়াই করার সিদ্ধান্ত।।মন্ত্রী রতন লাল নাথ।।AKB TV News

    আরশি কথা


     

    নিজস্ব প্রতিনিধিঃ  

    আসন্ন আগরতলা পুর নিগম সহ রাজ্যের বিভিন্ন পুরপরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচন।এই নির্বাচনে ঐক্যবদ্ধভাবে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে এনডিএ জোটের শরিক দল বিজেপি ও তিপ্রা  মথা। রবিবার বিজেপি ও তিপ্রা মথার প্রতিনিধিদের মধ্যে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানালেন  মন্ত্রী রতন লাল নাথ। তবে আসন সমঝোতা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিপ্রা মথার পক্ষ থেকে দেওয়া আসন সংক্রান্ত প্রস্তাবগুলি দলীয় স্তরে আলোচনা করে সোমবার রাতের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি। বৈঠককে সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ বলে উল্লেখ করে রতন লাল নাথ জানান, রাজ্যের পুর এলাকার নির্বাচনে এনডিএ-র সমস্ত শরিক দলকে সঙ্গে নিয়েই লড়াই করার বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে তিপ্রা মথার পক্ষ থেকে জানানো হয়েছিল, এডিসি নির্বাচনে এনডিএ-র সঙ্গে লড়াই করার পর এবার পুর ও নগর সংস্থা নির্বাচনেও তারা জোটের অংশ হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। সেই প্রস্তাব দলীয় স্তরে আলোচনার পর রবিবারের বৈঠকে বসার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিজেপির পক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ ও বিপিন দেববর্মা ও তিপ্রা মথা দলের তরফে উপস্থিত ছিলেন তিপ্রা মথা দলের বিধায়ক রঞ্জিত দেব্বর্মা, অভিষেক দত্ত, পূর্ণচন্দ্র জমাতিয়া ও প্রশান্ত সিনহা সহ আরও অনেকে।




    Akb tv news 

    01.11.2026.


    3/related/default